মেহেরপুরের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য শওকত আরা উর্মি
মেহেরপুরের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেহেরপুরের উন্নয়ন কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য শওকত আরা উর্মি।
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেহেরপুরের উন্নয়ন কার্যক্রম দেখভালের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য শওকত আরা উমী। মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, ফজলুল হক মন্টু, ওয়াজেদুল হক জেদু, মনিরুল ইসলাম, রাশেদুজ্জামান সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।
সভায় মেহেরপুরের সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং জেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার উন্নয়ন ও নাগরিকদের প্রত্যাশার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকত আরা উমী মেহেরপুরের সার্বিক উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন। জেলার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা মেহেরপুরের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জেলার বিভিন্ন সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভাটি সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক আলোচনা, মতবিনিময় এবং জেলার উন্নয়ন ভাবনা তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি করে দেয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত।