দেশে এখন গণতন্ত্র বিরাজমান: এমপি শওকত আরা উর্মি।
দেশে এখন গণতন্ত্র বিরাজমান: এমপি শওকত আরা উর্মি। মেহেরপুর প্রতিনিধি: দেশে এখন গণতন্ত্র বিরাজমান বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা উর্মি। তিনি বলেন, স্বাধীনভাবে মতপ্রকাশ ও লেখনীর মাধ্যমে সমাজের দুর্নীতি-অনিয়মের কথা বলতে পারাই গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য।
মেহেরপুর প্রতিনিধি: দেশে এখন গণতন্ত্র বিরাজমান বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা উর্মি। তিনি বলেন, স্বাধীনভাবে মতপ্রকাশ ও লেখনীর মাধ্যমে সমাজের দুর্নীতি-অনিয়মের কথা বলতে পারাই গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শওকত আরা উর্মি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। বর্তমানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। সমাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদীয় আসন-৩৩৩-এর সংসদ সদস্য শওকত আরা উর্মি। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি, পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা সিভিল সার্জন ডা. মো. এ কে এম আবু সাঈদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, সম্ভাবনা ও নানা সমস্যা তুলে ধরেন কর্মকর্তারা। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, জনগণের সেবার মান উন্নয়ন এবং সরকারি সেবাগুলো আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় সংসদ সদস্য শওকত আরা উর্মি সরকারি দপ্তরগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বা
স দেন।