সরকারী সেবায় দলীয়করণ বন্ধ ও রাজনৈতিক প্রভাব মুক্ত করার দাবি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খাঁনের

মেহেরপুর প্রতিনিধি :

নীতিমালা অনুসনরণ ও ন্যায্যতার ভিত্তিতে সার ডিলার নিয়োগ এবং ফ্যামিলি কার্ড বিতরণের দাবি জানিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন। এছাড়াও সরকারী সেবায় দলীয়করণ বন্ধ রাজনৈতিক প্রভাব মুক্ত, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ বিকেলে মেহেরপুর শহরের পশুহাট এলকায় জাময়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন।

সার ডিলার নিয়োগ, ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদাণে দলীয়করণ, হাসপাতাল সিন্ডিকেট, কিশোরগ্যাং, মাদক, জুয়া, চাঁদাবাজীর সাথে বিএনপির দলীয় নেতা-কর্মীদের প্রভাব রয়েছে বলেও অভিযোগ তাঁর।

তিনি আরো বলেন, প্রশানকে দরিয়করণ করে রাজৈনিতক স্বার্থ হাছিল করার চেষ্টা করছে বিএনপি। এর সাথে খোদ দলীয় কিছু নেতা-কর্মী। সংসদ সদস্যের বরাদ্দের ক্ষেত্রেও বৈষ্ণম্যের শিকার হচ্ছে বিরোধী দলের সংসদসদস্যরা। যেসব আসনে বরোধীয় দলের এমপি রয়েছে সেখানে সংসদ সদস্যের সকল বরাদ্দ বন্ধ করে দেওয়া হেয়েছে। এমনকি সরকারী যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানেও সংসদ সদস্যদের বাদ দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে সংসদ সদস্যদের হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে তিনি অবিযোগ করেন।

এছাড়ও তিনি বলেন,  কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা। দিতে হচ্ছে নিয়মিত চাঁদা। চাঁদা না দিলে পেটানো হচ্ছে। থানায় মামরা করতে গেলেও নেওয়া হচ্ছে না।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী উপজেলা) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, লিখিত বক্তব্য প্রদালন করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা জাময়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন সহ জেলা জামায়াতারে নেতারা।

সংবাদ সম্মেলনে জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ