মেহেরপুরে ৩২ টি স্বর্ণেরবার সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

মেহেরপুরে ৭ কোটি ৩৫ লাখ টাকার ৩২ টি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান এর অধীনে মুজিবনগর এর নাজিরাকোনা সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় এ দুজনকে আটক করা হয়।

 

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ৭ কোটি ৩৫ লাখ টাকার ৩২ টি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ৬ বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান এর অধীনে মুজিবনগর এর নাজিরাকোনা সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় এ দুজনকে আটক করা হয়। আজ দুপুরে নাজিরাকোনা ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন, মুজিবনগর থানার সোনাপুর গ্রামের আবু বক্কর এর ছেলে আসাদুল ইসলাম (৫০) ও একই গ্রামের মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০) ।

বিজিবির সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১১০ এর কাছে দুজন ব্যক্তি স্বর্ণ চোরা চালানের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাজিরাকোনা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শামীমুর রহমান। কৌশলগত অবস্থানে থেকে নজরদারির সময় দুইজনকে সীমান্তমুখে যেতে দেখলে তাদের থামতে বলা হয়। এ সময় ব্যাগ ফেলে পালিয়ে যাবার সময় তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা। ব্যাগে ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক ওজন প্রায় ৪ কেজি।

আটককৃতদের মুজিবনগর থানায় মামলা প্রদান করে হস্তান্তর করা এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানিয়েছেন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

এই বিভাগের আরও সংবাদ