মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির ৫ ঘন্টার তৎপরতার পর সকালে তাদের ফেরৎ নিতে বাধ্য হয় তারা। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গুড়ি গুড়ি বৃষ্টির মদ্যে রাত ২ টার দিকে রংমহল সীমান্তের কাটতারের গেট খুলে ৪ জন পুরুষকে বাংলাদেশী সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বেএসএফ। বিজিবির গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পারে বিজিবি। পরে বিজিবির টহলরত দলটি তাদের বাংলাদেমী ভূখন্ডে প্রবেশে বাধা হয়। ঐ চারজন অপেক্ষ করে শুন্য রেখায়। সকাল সাড়ে ৭ টার দিকে তাদের ফেরকত নিতে বাধ্য হয় বিএসএফ। কাটাতারের গেট খুলে তাদের নিয়ে যায় ভারতের মধ্যে।
তিনি আরো বলেন, কনোভাভাবেই বিএসএফের অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া যাবে না। যে কনো মূল্যে গ্রামবাসীর সহয়াতায় পুশইনে বাধা দেবে কবজিবি।