যশোরে খোলাবাজার থেকে টিসিবির সয়াবিন তেল জব্দ
যশোরে বড়বাজার আলুপট্টির রেজাউল স্টোরে অভিযান চালিয়ে ১০৮ বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।
নিউজ ডেস্ক: যশোরে ট্রেডিংকরপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেল খোলাবাজার থেকে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের বড়বাজার আলুপট্টির রেজাউল স্টোরে অভিযান চালিয়ে ১০৮ বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।
যশোর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ এ অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, টিসিবির ডিলার গৌরঙ্গ পাল বাবু দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে টিসিবির মালামাল বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করে অতিরিক্ত মুনাফা করে আসছেন। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে এ তেল উদ্ধার করা হলো। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিনি২৪