আবদুল্লাহ আল আমিন-এর লেখা লালন ফকির : এক নি:সঙ্গ সাধক বইয়ের উন্মোচন
আবদুল্লাহ আল আমিন-এর লেখা লালন ফকির : এক নি:সঙ্গ সাধক বইয়ের পাঠ উন্মোচন ও আলোচনা
কালের কৃষ্ণপট ছিন্ন করে যারা আমাদের ঝলমলে উজ্জ্বল দিনের স্বপ্ন দেখিয়েছেন লালন ফকির তাদেরই একজন। তিনি ধর্মপ্রবর্তক, ধর্মপ্রচারক নন, এমনকি মরমি আধ্যাত্ম সাধকও নন। তিনি এক নি:সঙ্গ সাধক। এই নি:সঙ্গ সাধককে নিয়ে লেখক ও গবেষক আবদুল্লাহ আল আমিন লিখেছেন “লালন ফকির : এক নি:সঙ্গ সাধক” নামক অনবদ্য গ্রন্থ। এই গ্রন্থের পাঠ উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর প্রথম আলো বন্ধুসভা। মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান খেজমত আলি মালিথ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও সহযোগী অধ্যাপক অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সহকারী অধ্যাপক মুনশি এ এইচ এম রাশেদুল হক, বশির আহাম্মেদ, প্রভাষক সানজিদা ফেরদৌস, প্রথম আলো মেহেরপুর জেলা প্রতিনিধি আবু সাঈদ, মেহেরপুর বন্ধুসভার রিয়াজুল ইসলাম, শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন জুঁই, তন্দ্রা প্রমুখ। লালন সংগীত পরিবেশন করেন তানজিফ রহমান ও অনিক হাসান।