মেহেরপুর হাসপাতালে বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযা
মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সম্পর্কিত সংবাদ
আজ শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা পরিষ্কার করা হয়।
অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের সেবার জায়গা। এর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। আমরা নিয়মিতভাবে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে দুইজন সুইপার নিয়োগ দেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।