সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে মেহেরপুরে সারের ডিলার বিক্রি করা হয়েছে———সাবেক এমপি মাসুদ অরুণ
সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাসুদ অরুণ বলেছেন, একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুইদিনের বিএনপি। ঘরে বাইরে অনেক ষড়যন্ত্র চলছে।
মেহেরপুর প্রতিনিধি :
সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাসুদ অরুণ বলেছেন, একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুইদিনের বিএনপি। ঘরে বাইরে অনেক ষড়যন্ত্র চলছে। এমনকি আমাকে হত্যার চেষ্টাও চালানো হতে পারে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলায় ত্যাগী বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
আজ রবিবার বিকেলে মেহেরপুর শহরের কোর্টমোড়ে দেশ বিরোধী ও সরকারকে ব্যার্থ করে দেওয়ার তৎপরতা রুখতে বিএনপির একাংশের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সবার আগে বাংলাদেশের নাম করে মেহেরপুরে সমস্ত সারের ডিলার বিক্রি করা হয়েছে। এজন্য আমি প্রশাসনকে দোষ দিই না। নেতার যদি ডিলার বিক্রি করে বানিজ্য করে, বিএনপিকে বিক্রি করে খেতে পারে তাহলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আর কি করার আছে। তাই সকল ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। জনগনের শক্তি ছাড়া বিএনপিকে রক্ষা করা সম্ভব নয়। আমাদের পালানোর জায়গা নেয়, আমরা ভারতে, পাকিস্তানে যাবোনা এই মাটিতে থেকেই চুড়ান্ত লড়াইটা শেষ করতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাষ। বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম, আহসান হাবিব সোনা সহ বিএনপির সাবেক নেতা-কর্মীরা।
পরে সেখান থেকে মাসুদ অরুণের নেতুত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। কয়েক হজারা নেতা-কর্মী সমাবেশ ও মিছিলে অংশ নেয়