মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটের সামনে থেকে ককটেল সদৃস্য বস্তু উদ্ধার।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে প্রত্যেকের বাড়ির গেটের সামনে থেকে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়। ককটেল সাদৃশ্য বস্তুগুলো জয় বাংলা হাতে লেখা সাদা কাগজে মোড়ানো অবস্থায় ছিল।

মেহেরপুর প্রতিনিধি:

বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময় তার বাড়ির গেটে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান। তাতে হাতে লেখা জয় বাংলা একটি কাগজ মোড়ানো ছিল। পরে স্থানীয় লোকজন জড়ো হলে জানতে পারেন একই ধরনের বস্তু বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও একই ধরনের বস্তু রেখে যাই কে বা কারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদস্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঐ তিন পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়ে ককটেল সদৃস্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত আটক করা করার চেষ্টা করা হচ্ছে।
এই বিভাগের আরও সংবাদ